৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুই মাদক কারবারি গ্রেফতার,৩ কেজি গাঁজা জব্দ।

Editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
দুই মাদক কারবারি গ্রেফতার,৩ কেজি গাঁজা জব্দ।

Manual2 Ad Code

দুই মাদক কারবারি গ্রেফতার,৩ কেজি গাঁজা জব্দ।


‎বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ডাকুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন-সুমন মিয়া (১৯), পিতা মিষ্টার আলী, সাং পূর্ব ফুলমতি (নাওডাঙ্গা ইউপি) এবং সফিকুল ইসলাম (৩০), পিতা মৃত নুর ইসলাম,
‎গ্ৰাম: ভবিৎমামুদ (ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম)
‎অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম এলাকায় অভিযান চালায়। এসময় একটি নীল রঙের HONDA X-BLADE 160 সিসি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের উপর থাকা একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলেই আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ করা হয় এবং আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৯(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও তারা জানান।