১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক।

Editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক।

Manual4 Ad Code

কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক।

শেখ স্বপ্না শিমুঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে এক মনসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
এ দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে মানিক মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা গেছে।

Manual6 Ad Code

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা আব্দুল খালেকের সঙ্গে তার ছেলে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে।

Manual3 Ad Code

এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।