৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক।

Manual6 Ad Code

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

​আটককৃতরা হলেন
​ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন, ​ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩টায় শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
​গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Manual4 Ad Code