২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

এবারের বিপিএলে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তার কয়েকটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর নতুন করে বিতর্কে জড়ালেন তিনি।ফাহিম আল চৌধুরী।

Manual5 Ad Code

কোয়ালিফায়ার ২-এ রাজশাহীর কাছে ১২ রানে হেরে আসর থেকে বিদায় নেয় সিলেট। বিদায়ের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন সিলেটের ক্রিকেটার, কোচিং স্টাফরা। এরই মাঝে সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ আনেন ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

ফেসবুক লাইভে ফাহিম বলেন, ‘প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে।

আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটানসের সঙ্গে প্রতারণা করেছে।’

ম্যাচের পর ফাহিম সাংবাদিকদের জানিয়েছিলেন, সিলেটের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফাহিম ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন তার নাম উল্লেখ করেননি।

Manual3 Ad Code

ফাহিম আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সঙ্গে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারত, তার কত টাকা প্রয়োজন। তা দেয়া হয়ে যেত। এই সত্য আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দেব না, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

Manual6 Ad Code