৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে আনন্দ মিছিল তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
বোচাগঞ্জে আনন্দ মিছিল তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে

Manual1 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার ও নির্বাসিত-নির্যাতিত জননেতা তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মিছিলটি বোচাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে নানা স্লোগানে মুখর করে তোলেন সড়ক।

তারা বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় ও শক্তিশালী করবে।