২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পলাশবাড়ীতে দোয়া ও শিক্ষক সমাবেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পলাশবাড়ীতে দোয়া ও শিক্ষক সমাবেশ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার সকালে পৌর শহরের ড্রিমল্যান্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

Manual5 Ad Code

সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন অধ্যাপক ডা. সাদিক।

উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রায় ৭০০ শিক্ষক উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code