৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কয়রা–পাইকগাছা’র মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রায়কতে সর্বদা প্রস্তুত-: মাও. আবুল কালাম আজাদ

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
কয়রা–পাইকগাছা’র মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রায়কতে সর্বদা প্রস্তুত-: মাও. আবুল কালাম আজাদ

Manual1 Ad Code

নিউজ ডেস্ক (পাইকগাছা, খুলনা)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ খুলনা-৬ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা- পাইকগাছার গণ মানুষের জীবন মান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে সদা প্রস্তুত।

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা উপজেলার কপিলমুনির রামকৃষ্ণ মন্দির, কপিলমুনি বাজার, খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থী সহ তালতলা খালপাড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মতবিনিময় কালে এ কথা বলেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ উপকূলবর্তী পাইকগাছা- কয়রা একটি অবহেলিত জনপদ।

Manual3 Ad Code

বিগত সরকারের আমলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে তেমন কাজ করে নাই। উন্নয়নের নামে শুধু লুটপাট ও দুর্নীতিতে লিপ্ত ছিল। তালতলার এই জনপদ দেখলেই বোঝা যায়। এমন চিত্র সর্বত্র। আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আমি এই জনপদের দুঃখ, কষ্ট আর বঞ্চনা খুব কাছ থেকে দেখেছি। কয়রা–পাইকগাছা’র জীবনমান বদলে দিতে আমি প্রস্তুত। আপনাদের দোয়া ও ভালবাসা পেতে চাই। আপনাদের ভোটে নির্বাচিত করে একটি বারের জন্য সেবা করার সুযোগ দিন।

বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে দাঁড়িপাল্লার প্রার্থী মাও. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

Manual1 Ad Code

এসময় জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি মাও. শেখ কামাল হোসেন, ছাত্রশিবির জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি মো. অয়েসকুরুনী, উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কর্ম পরিষদ সদস্য কপিলমুনি ছাত্রশিবির নেতা মো. ইয়াসিন আরাফাত, রিফাত সরদার, ইউপি আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি রুহুল কুদ্দুস, মো. জাকির হোসেন, মো. জামাল হোসেন, মো. ওবায়দুল ইসলাম, মো. মইনুল ইসলাম, ইমরান নাজির, বিলাল মাহমুদ, মো. আলতাফ হোসেন, হোসাইন জোয়ারদার, মজিবুর রহমান, আসাদুল ইসলাম মিলন, হাফেজ আরিফ বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, ডাক্তার হাশেম আলী, শামিম বিশ্বাস, আসাদুল ইসলাম, মাও. শহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, নুর ইসলাম সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।