৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খুলনায় সাংবাদিককে গু”লি করে হ”ত্যা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
খুলনায় সাংবাদিককে গু”লি করে হ”ত্যা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার আড়ংঘাটা উপজেলার
প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।

এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে। সাংবাদিক এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।

Manual6 Ad Code

বিষয়টি খুলনার সময়ের খবর পত্রিকাকে নি‌শ্চিত ক‌রে‌ছেন খুলনা মহানগর পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপ-ক‌মিশনার মো. রো‌কোনুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় গুলিতে ঘটনাস্থলেই সাংবাদিক এমদাদুল গুরুতর আহত হন।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

Manual3 Ad Code

খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

Manual8 Ad Code