৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নিয়োগ বানিজ্যে এবং গাছ কাঁটার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
নিয়োগ বানিজ্যে এবং গাছ কাঁটার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ বানিজ্য,মনগড়া ভাবে মাদ্রাসা পরিচালনা ও প্রতিষ্টানের গাছ কেঁটে বিক্রয়ের অভিযোগ উঠেছে সুপার মাওঃ আবু জাফর সিদ্দিকের বিরুদ্ধে।

Manual6 Ad Code

জানা গেছে, উক্ত মাদ্রাসাটির সুপার নিয়োগ প্রার্থীদের ম্যানেজ করে কথিত নিয়োগ বোর্ড সাজিয়ে কম্পিউটার অপারেটর ও বিজ্ঞান গবেষণা সহকারি পদে প্রায় ২৬ লাখ টাকার বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তিদের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান সম্পন্ন করেন সুপার আবু জাফর সিদ্দিক।

এছাড়াও মাদ্রাসাটির কর্মকাণ্ড মনগড়া ভাবে পরিচালনার পাশাপাশি মাদ্রাসা ফান্ডের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন বলে দাবী করেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও পরিচালনা পরিষদের একাধিক সাবেক সদস্য। তারা আরো দাবী করেন, মাদ্রাসাটি পরিচালনা করেন সুপার মনগড়াভাবে।

Manual6 Ad Code

ফলে শিক্ষক কর্মচারীরা সঠিক ভাবে মাদ্রাসায় উপস্থিত হয় না। শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিতি থাকার কারণে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও মাদ্রাসায় নিয়মিত আসেন না।

সুপার মাঝে মধ্যে বন্ধের দিনে মাদ্রাসার গাছ কেঁটে বিক্রি করেন এভাবেই মাদ্রাসার সকল গাছ আস্তে আস্তে শেষ পর্যায়ে এসেছে। মাদ্রাসা পরিচালনায় অনিয়ম,নিয়োগ বানিজ্য ও গাছ কাঁটার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাকিবুল ইসলাম জানান, এই সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সকল অভিযোগ গুলোর বিষয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

এদিকে জেলা বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,পলাশবাড়ী গৃধারিপুর দ্বি মূখী দাখিল মাদ্রাসার কোন গাছ কর্তন বা বিক্রির বিষয়ে মাদ্রাসাটির কোন আবেদন পাইনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।