২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বোচাগঞ্জে মাদক মামলায় নারীকে তিন মাসের কারাদণ্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
বোচাগঞ্জে মাদক মামলায় নারীকে তিন মাসের কারাদণ্ড

Manual6 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

Manual3 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে লিপি আক্তার (৩৫) নামের এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual3 Ad Code

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন।

মামলা নং ৮৩/২০২৫ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর ৩৬(৫) ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত লিপির বাড়ি উপজেলার মেলাগাছি গোরস্থান পাড়া এলাকায়; তিনি মৃত বেলাল হোসেনের কন্যা।

মামলার প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মহুবার রহমান।
দণ্ড প্রদানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন “মাদক নিয়ে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তথ্য–প্রমাণ পেলে মাদকসংশ্লিষ্ট যে–কোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

Manual6 Ad Code

প্রশাসন আরও জানিয়েছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Manual6 Ad Code