৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিরলে জামায়াতের ছাত্র- যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
বিরলে জামায়াতের ছাত্র- যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

Manual5 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual2 Ad Code

দিনাজপুরের বিরলে জামায়াতের ছাত্র- যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান, প্রধান মেহমান দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম এবং প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের দিনাজপুরের বিরল উপজেলা আমীর হাফেজ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হুসাইন, বোচাগঞ্জ উপজেলা আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি মাহবুব আলম, দিনাজপুর-২ আসনের নির্বাচন পরিচালক তৈয়ব আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানা, শ্রমিক ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আসাদুজ্জামান নূর, সেক্রেটারি ওয়াকিল হোসেন, বোচাগঞ্জ ছাত্রশিবির সভাপতি মোহাইমিনুল ইসলাম, বিরল যুব বিভাগের সভাপতি আদিল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।