৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ি আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
বিরামপুরে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ি আটক

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

আর. কে, ওসমান আলী,  দিনাজপুর ::
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩’শ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত্যু কাদের হোসেনের ছেলে বাবুল (৪৫), মৃত্য গেডা মুর্মুর ছেলে শ্রী টেবল মুর্মু (৩৫), ঠেনু মুর্মুর ছেলে সাহেব মুর্মু (৩০)।

Manual6 Ad Code

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ২২শে সেপ্টেম্বর রবিবার ভোর রাত্রে মাদক পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খাঁনপুর ইউপির দেবীপুর বাজার রেলগেট নামক স্থানে অবস্থান করি। এ সময় পায়ে হেটে সামনে দিয়ে ৩ জন যুবক শরীরে অভিনব কায়দায় ফেন্সিডিল বেঁধে পাচার কালে তাদের ধাওয়া করে আটক করি। আটককৃত বাবুল, সাহেব মুর্মু, ও টেবল মুর্মুর শরীরে তল্লাসি করে বিশেষ কায়দায় বাঁধা ৩’শ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।