৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মলম সহ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মলম সহ যুবক গ্রেফতার

Manual6 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবির দু’টি পৃথক অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ও ৬ হাজার পিস ভারতীয় ব্যাথানাশক মলমসহ আসমাউল হক (২৪) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন।

Manual5 Ad Code

তিনি শিবগঞ্জের খাসেরহাট কালিগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে। আজ রোববার দুপুর ১টা ও বেলা ১১ টার দিকে অভিযানগুলো চালানো হয়।

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, রোববার দুপুরে ওয়াহেদপুর বিওপি টহল দল সীমান্তের ২শ’গজ ভেতরে পাকা ইউনিয়নের কালুপাড়া মাঠ নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪ লক্ষ টাকা জব্দ মূল্যের ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে মনাকষা বিওপি টহল দল মনাকষা ঈদগাহ মাঠ নামক এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। কিন্তু অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৬ হাজার পিস ভারতীয় ম্যান্থ্যাবাম প্লাস (ব্যাথানাশক মলম) সহ গ্রেফতার হয় আসমাউল। তাকে জব্দ মালামাল সহ মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল মাহবুব।