৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়: নাজিম উদ্দিন আলম

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়: নাজিম উদ্দিন আলম

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, মনপুরা:

Manual1 Ad Code

চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, আপনাদের ন্যায়, আমাদের ও হাজার হাজার নেতাকর্মী হত্যা ও গুম করেছে আওয়ামী লীগ।

Manual6 Ad Code

তাদের বিচার করতে হলে একটি নির্বাচিত ও টেকসই সরকার প্রয়োজন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়, আর জনগণকে চিন্তা করতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।

Manual6 Ad Code

জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার বিকেলে চরফ্যাসন শহরের সদর রোডে উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় ফেরার সময় জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন, জামায়াতও ১৯৪৭ সালের জন্য ক্ষমা চেয়েছে; তবে বিএনপি কখনো ক্ষমা চাওয়ার দল নয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।

Manual6 Ad Code