৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চোর আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চোর আটক

Manual6 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে চোর চক্রের সদস্য আজাদুল (৪০)। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

ঘটনাস্থল থেকে স্থানীয়রা চোর আজাদুলকে আটক করে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়।

জানা যায়, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক গোবিন্দগঞ্জ পৌরসভার বৈরাগীপাড়ার উৎপল মহন্ত পারিবারিক কাজে রাজশ গ্রামের হিন্দুপাড়ায় যান। তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাহিরে রেখে ভেতরে ঢোকেন।

কিছুক্ষণ পরে সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান একজন তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছেন। তড়িঘড়ি করে নিচে নেমে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দেয়।

Manual2 Ad Code

পরে চোর আজাদুলকে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী উৎপল মহন্ত জানান,এর আগেও এখান থেকেই গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে আমার আরও একটি গাড়ি চোরেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টিতে পরের দিন আমি থানায় লিখিত অভিযোগ করি।

Manual6 Ad Code

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছেে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।