৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কব্জি কেটে নেয়া মামলায় মূল আসামি ফয়েজ চেয়ারম্যান সহ ৫ জনের ৪ দিন করে রিমান্ড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কব্জি কেটে নেয়া মামলায় মূল আসামি ফয়েজ চেয়ারম্যান সহ ৫ জনের ৪ দিন করে রিমান্ড

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেয়া মামলায় প্রধান আসামী উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ ৫ জনের ৪দিন কওে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামীদেও আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত ‘খ’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল হোসেন প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী তারেক আহেম্মদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলমও তারিক হাসান রিমন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ‘অধিকতর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি আরো জানান, পদ্মা নদীর খেয়াঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধওে বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার লোকজন রুবেল হোসেন নামে এক যুবককে রাতের আঁধাওে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দু’টি হাতের কব্জি কেটে ফেলে। বর্তমানে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual2 Ad Code

এ ঘটনায় আহত রুবেলের মা রুলি বেগম ফয়েজকে মুল আসামী করে ২২ জনের নামে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশ গতকাল বৃহষ্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। এ মামলার অন্যান্য আসামীদেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।