১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয় র‌্যালী।

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয় র‌্যালী।

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বিজয় র‌্যালী করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার(৫ আগস্ট)উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল বিজয় র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ আসনের বিএনপি’র সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন প্রমুখ। এসময় বিএনপির সাবেক সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল,বিএনপি নেতা আজাহার আলী,উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ,উপজেলা স্বেচ্ছাসে- বক দল আহবায়ক মোমিনুল ইসলাম মমিন মন্ডল, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকারসহ অন্যান্যরা। বিজয় র‌্যালীতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটাতে দীর্ঘ লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ৫ আগস্ট একদফা আন্দোলনে ছাত্র-জনতার সাথে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকারকরতে হয়েছে।

Manual5 Ad Code