১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঝড়ের কবলে বটগাছের চাপায়,নারীর মৃত্যু

admin
প্রকাশিত মে ১৮, ২০২৫
ঝড়ের কবলে বটগাছের চাপায়,নারীর মৃত্যু

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি,

Manual2 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

Manual4 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় একটি বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় বেঁচে গেছেন। শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত্যু দেখতে পান। এদিকে, দরিদ্র চা দোকানির স্ত্রীর মৃত্যুর ঘটনায় পুরো পীরপল বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরীডিউক, উপসহকারী সহকারী-পুলিশ পরিদর্শক অনসোপ, ইউপি সদস্য রেজাউল করিম। বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসলাম বুলবুল ইসলাম।

Manual3 Ad Code