৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে ককটেল হামলা, দুই সহোদর আহত

admin
প্রকাশিত মে ৯, ২০২৫
টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে ককটেল হামলা, দুই সহোদর আহত

Manual2 Ad Code

সহকারী বার্তা সম্পাদক-

Manual1 Ad Code

মোঃ সিয়াম হোসেন

Manual6 Ad Code

টাঙ্গাইলের সখীপু‌রে মোটরসাইকেলে যাওয়ার পথে কক‌টেল হামলায় দুজন আহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৮ মে) দিনগত রাত ১২টার দি‌কে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বা‌রমন্ড‌লিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। পূর্ব হামলার জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইমন না‌মের একজনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আহতরা হ‌লেন, উপ‌জেলার তৈলধারা গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জ‌ুরুল ইসলাম মো‌র্শদ। তারা দুজন সহোদর। তাদের ঢাকার ল‌্যাবএইড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মাসুম পার‌ভেজ মায়ার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, গড়বাড়ি বাজার থেকে ছে‌লে‌কে নি‌য়ে দুই ভ‌াই মোটর‌কেলে বা‌ড়ি ফিরছিলেন। এসময় বারমন্ডুলীয়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় তা‌দের ওপর পরপর চার‌টি কক‌টেল নি‌ক্ষেপ করা হয়। মুহু‌র্তে কক‌টেলগু‌লো বিস্ফোরিত হয়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়। এতে দুই ভাই আহত হন

আহত মঞ্জ‌ুরুল ইসলাম মো‌র্শেদ জানান, ক‌য়েক‌দিন আগে থেকে স্থানীয় আসাদু‌ল নামের এক জ‌নের সঙ্গে তা‌দের বি‌রোধ চলছিল। রা‌তে আসাদুল ও তার ভাই মোশারফ তাদের ওপর ককটেল নি‌ক্ষেপ ক‌রে

Manual7 Ad Code

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, কক‌টে‌লের ঘটনায় দুজন আহত হ‌য়ে‌ছেন। পূর্ব শত্রুতার জে‌রে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হ‌য়ে‌ছে

 

Manual4 Ad Code