৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

অনুমোদনহীন ইটভাটা থেকে ১৪ লাখ টাকা জরিমানা আদায়

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
অনুমোদনহীন ইটভাটা থেকে ১৪ লাখ টাকা জরিমানা আদায়

Manual5 Ad Code

পলাশবাড়ীতে অনুমোদনহীন চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩ জানুয়ারি ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াশা রহমান তপাদার এই অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।

Manual6 Ad Code

এরমধ্যে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা করা ইটভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটা কে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে।

Manual4 Ad Code

মেহেদী হাসান বাবু
স্টাফ রিপোর্টার,গাইবান্ধা
০৪/০১/২০২৫

Manual2 Ad Code