৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরিচয় মিললো পূর্বাচলে কাঞ্চন সড়কের পাশ থেকে উদ্ধার করা মরদেহ’র

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪
পরিচয় মিললো পূর্বাচলে কাঞ্চন সড়কের পাশ থেকে উদ্ধার করা মরদেহ’র

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেক থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা (১৮)। মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সুজানা ঢাকার ভাসানটেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এর আগে সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এ সময় লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

Manual1 Ad Code

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের ওই লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code