২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে আটকে দেওয়া হলো ফারজানা-শাকিলকে

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
বিমানবন্দরে আটকে দেওয়া হলো ফারজানা-শাকিলকে

Manual2 Ad Code

বিমানবন্দরে আটকে দেওয়া হলো ফারজানা-শাকিলকে

Manual8 Ad Code

সাপ্তাহিক অভিযোগ প্রতিবেদক:একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এসবি ক্লিয়ারেন্স না থাকায় তাদের আটকে দেওয়া হয়।

বুধবার (২১ আগস্ট) সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায়।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান। তাদের সঙ্গে এক কন্যাও ছিল। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-713) যোগে ইস্তানবুল হয়ে প্যারিসের ফ্রান্স যাওয়ার কথা ছিল। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের ডিবির কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হলো।

Manual6 Ad Code