৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

স্বামীর পুরুষাঙ্গ কেটে ছেলে রেখে পালালেন স্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪
স্বামীর পুরুষাঙ্গ কেটে ছেলে রেখে পালালেন স্ত্রী

Manual4 Ad Code

মো: সিয়াম হোসেন: টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনা ঘটার পর থেকে শিশুসন্তান কে রেখেই পলাতক ওই নারী।

Manual7 Ad Code

বুধবার ১৭ এপ্রিল আনুমানিক সকাল ১০:১৫ মিনিটে ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

আহত যুবকের নাম ফিরোজ (২৫)। তিনি রাউৎবাড়ি গ্রামের শাহজাহানের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

আহত ফিরোজের মামা আরজু বলেন, বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এ অবস্থায় আজ সকালে ঘুমন্ত অবস্থায় ভাগিনার গোপনাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কাজল তালুকদার বলেন, গোপনাঙ্গের পুরো অংশ কেটে ফেলা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ভালো মানের চিকিৎসার প্রয়োজন মনে করে তাকে, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে ভূঞাপুর থানার (ওসি) মো. আহসান উল্ল্যাহ বলেন, এই ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।