৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত।

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪
কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত।

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে।

Manual4 Ad Code

রোববার সকাল ৮ টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হচ্ছে, প্রাইভেটকারের চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৫) ও যাত্রী সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)। আহতরা হচ্ছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মনবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫), সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code