৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের উপ নির্বাচন

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৪
সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের উপ নির্বাচন

Manual7 Ad Code

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর ভাবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপনির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম শিপন। তিনি ৭ হাজার ৫ শত ২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর আলম সিদ্দিকী মিঠু মন্ডল ঘোড়া প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৬৬ ভোট।

Manual3 Ad Code

এ উপ নির্বাচনে মোট ভোটার ছিলো ২৫ হাজার চারশত তিন টি ভোট। ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন, ইউনিয়নটির ১২ টি কেন্দ্রে মোট প্রাপ্ত বৈধ ভোট আঠারো হাজার নয়শত তেত্রিশটি, বাতিল কৃত ভোট ৩ শত ৭৫ টি। উল্লেখ্য, গত বছর ১৫ জুন ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে পড়ে । শূন্য চেয়ারম্যান পদে এ উপনির্বাচনে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code