১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম)”পদকে ভূষিত হলেন গাইবান্ধার পুলিশ সুপার

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪
রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম)”পদকে ভূষিত হলেন গাইবান্ধার পুলিশ সুপার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তার কর্মদক্ষতা,সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ (পিপিএম)”পদকে ভূষিত হয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো: কামাল হোসেনকে রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ (পিপিএম)”পদকে ভূষিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। গাইবান্ধার পুলিশ সুপার মো কামাল হোসেন এ পুরস্কার প্রাপ্তিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual6 Ad Code

সেই সঙ্গে এ পদক প্রাপ্তিকে গাইবান্ধা জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন।

Manual8 Ad Code