১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

হোমবানিজ্যদেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
হোমবানিজ্যদেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে

Manual8 Ad Code

হোমবানিজ্যদেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে

নুর ই আল সাহাত চৌধুরীঃ দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। এবার ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

 

শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

Manual4 Ad Code

 

এর আগে, গত ২৫ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

 

২০২৬ সালের মার্চ মাসের শেষের দিকে বাংলাদেশে স্বর্ণের দাম উচ্চপর্যায়ে রয়েছে, যেখানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম প্রায় ২,৪৬,৯২৭ টাকা। আন্তর্জাতিক বাজারে দামের পতনের প্রভাবে স্থানীয় বাজারেও কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, তবে তা ২ লাখ টাকার ওপরেই অবস্থান করছে [৫]। সাধারণত বাজুস-নির্ধারিত দর অনুযায়ী এই দামের তারতম্য হয়

বাংলাদেশে আজকের স্বর্ণের বাজার দর (আনুমানিক, মার্চ ২০২৬):

২২ ক্যারেট (১ ভরি): ২,৪৬,৯২৭ টাকা

২১ ক্যারেট (১ ভরি): ২,৩৫,৬৭১ টাকা

Manual2 Ad Code

১৮ ক্যারেট (১ ভরি): ২,০২,০২০ টাকা

Manual8 Ad Code

সনাতন পদ্ধতি (১ ভরি): ১,৬৪,৫২১ টাকা