৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪
১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual5 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, গাইবান্ধা সদর থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মোবারক আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রি ০১.০৫ ঘটিকার সময় রাধাকৃষ্ণপুর গ্রামস্থ সাদ্দাম মিয়া এর পরিতিক্ত বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রোকনুজ্জামান রওফে ইমরান (৩২), পিতা-মোঃ গোলাপ মিয়া, সাং-পশ্চিম রাধাকৃষ্ণপুর, থানা ও জেলা-গাইবান্ধার হেফাজত হইতে প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাক এর ভিতরে মোড়ানো ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও আসামী তার নিজ হাতে খাটের নিচ থেকে একটি চটের বস্তায় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উপরোক্ত বিষয়ে গাইবান্ধা সদর থানার মামলা নং- ২৮, তাং-২৫/০২/২০২৪, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হইয়াছে।