১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জ-৩ আসনের মননেয়ন ফরম জমা দিয়েছেন জসিমউদ্দিন আহম্মেদ চৌধুরী।

প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩
নারায়ণগঞ্জ-৩ আসনের মননেয়ন ফরম জমা দিয়েছেন জসিমউদ্দিন আহম্মেদ চৌধুরী।

Manual8 Ad Code

মো: জোবায়ের আলম সৈকত সহ:বার্তা সম্পাদক 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) সংসদীয় আসনে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট সোনারগাঁও গড়তে তৃণমুলের মানুষের প্রান্তিক চাহিদার প্রতিফলন ঘটাতে ও দলকে আরো সুসংগঠিত করার লক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগ- কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য জসিম উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার ৪ ঘটিকায় ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী উপস্থিত হয়ে ঢাকা বিভাগ-০২ ভূতে কেন্দ্রীয় আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাত হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, তাঁতীলীগ, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মনোয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

জসিমউদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, রাজনৈতিক ভাবে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রয়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ তাঁতীলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার হিসাবে দায়িত্বরত রয়েছি। দলীয় বিবেচনা ও তৃণমুলের দলীয় নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করে আজ সোমবার জমা দেন।সেই সঙ্গে দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদি, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা আমাকে নিরাশ করবেন না।

Manual4 Ad Code

এসময় তিনি নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেন।

Manual3 Ad Code