১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩
নাগরপুরে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ

Manual7 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাংগাইল): টাংগাইলের নাগরপুরে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ।

সোমবার (০৬) নভেম্বর সকালে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল গয়হাটা বাজারের মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে স্লোগানে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গয়হাটা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

Manual2 Ad Code

প্রতিবাদ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ও গয়হাটা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ। বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপির, পক্ষ থেকে প্রতিহত করার ঘোষণা করা হয়।
সারা নাগরপুরে এবং গয়হাটা ইউনিয়নে কোনো সন্ত্রাস-নৈরাজ্য তাদের করতে দেওয়া হবেনা।
এই অবৈধ অবরোধ যতক্ষণ পর্যন্ত তুলে না নিবে, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে রাজপথে থেকে প্রতিহত করা হবে বলে জানানো হয়। নাগরপুরে সকল বাণিজ্য কার্যক্রম ও স্বাভাবিক যানবাহন চলাচল অব্যাহত থাকবে। স্থানীয়ঃ এমপির পক্ষ থেকে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ জনসাধারণের পাশে আছে এবং থাকবে ।
এ সময় উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে অংশ গহন করেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, গয়হাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা বাবু সহ গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং গয়হাটা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ গহন করে।

Manual2 Ad Code