৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৩
নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Manual4 Ad Code

মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:সারাদেশে হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সহিংসতা করছে। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য মোকাবেলায়। নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সারাদেশে বিএনপি-জামায়াতের, নৈরাজ্য, অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে নোয়াখালীতে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (১ নভেম্বর) দুপুরে মাইজদী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে এসে একত্রিত হতে থাকেন দলের নেতাকর্মীরা। শান্তি সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্টসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন এছাড়ও যতদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সব নেতকর্মীকে প্রস্তুত আছে বলেও ঘোষণা দেন তারা।