৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ট্রাক টার্মিনালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ট্রাক টার্মিনালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

Manual1 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সম্বলিত সচিত্র টাঙানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ নিয়ে রোববার শিবগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অসিম রেজা বাবু বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা গেছে- গত শনিবার বিকেলে সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল মোড় ও পিরোজপুর মোড়ে জাতীয় শ্রমিকলীগের নব-কার্যকারী কমিটি প্রচারের লক্ষে বাঁশের ফ্রেমে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করে তারা। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের সচিত্র ছবিতে এলোপাথাড়ি লাথি মেরে বঙ্গবন্ধু পরিবারদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি গালাজ করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকলীগের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায় তারা। এতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সম্মানের হানি ঘটেছে।

Manual8 Ad Code

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code