১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নারায়ণগঞ্জ কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল।

প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩
নারায়ণগঞ্জ কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল।

Manual3 Ad Code

জোবায়ের আলম সৈকত সহ: বার্তা সম্পাদক

কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় ১৩ অক্টোবর (শুক্রবার) সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজ সংলগ্ন বালুর মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশ সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

উক্ত সমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল করা হয়েছে। এসময় তাঁর নেতৃত্ব সমাবেশস্থলে মিছিল নিয়ে নেতা-কর্মী উপস্থিত হন।

Manual8 Ad Code

এসময় সোনারগাঁ উপজেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান প্রধান, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিন খাঁন, প্রচার সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আব্দুল মতিন ও হালিম সহ নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের ও জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।