৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পাহাড়তলীতে শিশু ছাত্রকে ধর্ষণের দায়ে হেফজখানার শিক্ষক গ্রেপ্তার

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯
পাহাড়তলীতে শিশু ছাত্রকে ধর্ষণের দায়ে হেফজখানার শিক্ষক গ্রেপ্তার

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা
প্রতিনিধিঃ-

Manual6 Ad Code

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ১২ বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাবিব উল্লাহ (২৭) নামে হেফজখানার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে ফইল্ল্যাতলী বাজার এলাকায় পুলিশের কাছে সোর্পদ করে স্থানীয় কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী।
আটক হাবিব উল্লাহ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের বাসিন্দা। ওই এলাকায় অস্থায়ীভাবে ভাড়া বাসায় থাকেন। তিনি ফইল্ল্যাতলী বাজার এলাকায় ‘আল্লামা ইদ্রিস সন্দ্বীপি হেফজ আবাসিক মাদ্রসা’র শিক্ষক।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম বলেন, শনিবার দুপুরের দিকে ১২ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাবিব
উল্লাহ নামে হেফজখানার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ওসি (তদন্ত) বলেন, ওই শিশু কোরবানির সময় বাড়ি আসে। বৃহস্পতিবার থেকে ছুটি শেষ হওয়ায় তার মা তাকে মাদ্রসায় যেতে বললে সে অস্বীকৃতি জানায়। পরে মায়ের চাপে এক পর্যায়ে শিশুটি তার ওপর ঘটে যাওয়া ঘটনা বর্ণনা দেয়। এরপর শিশুটির মা বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানায়। ঘটনাটি শোনার পর কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তারকৃত হাবিব উল্লার বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।