৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে ডিবি পুলিশ কর্তৃক ফেন্সিডিল সহ আটক-২

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে ডিবি পুলিশ কর্তৃক ফেন্সিডিল সহ আটক-২

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৫৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম তেলকুপির আবু সাঈদের ছেলে শফিউল আলম (২৮) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২৭)।

এস আই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের থানতলায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত জয়নাল আবেদীনের ছেলে পলাতক আসামী শফিক (৪০) কে ধরতে অভিযান চালায়।

Manual6 Ad Code

এ সময় শফিকের ঘর থেকে ৫৭ বোতল ফেন্সিডিলসহ শফিউল ও রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

এস আই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম আরো জানান, আসামী শফিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা এবং সোহেলের বিরুদ্ধে ৩টি মাদকের মামলা চলমান আছে। আজকের ঘটনায় সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।