৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধুপুরে বনে মিলল হাত-পা বিহীন যুবকের অর্ধ গলিত মরদেহ

প্রকাশিত আগস্ট ৩, ২০২৩
মধুপুরে বনে মিলল হাত-পা বিহীন যুবকের অর্ধ গলিত মরদেহ

Manual8 Ad Code

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল থেকে অজ্ঞাত এক যুবকের (৩০-৪০) হাত-পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে বেরীবাইদ ইউনিয়নের পঁচারচনা এলাকার গজারি বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক কিশোর রাখাল পঁচারচনা গজারি বনে গরু চরাতে যায়। সে বনের এক জায়গায় অনেক মাছি ভনভন করতে দেখে। সেখানে এগিয়ে যেতেই সে মরদেহটির অংশ দেখতে পায়। বিষয়টি সে স্থানীয়দের জানানোর পর তারা পুলিশে খবর দেন।

Manual5 Ad Code

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, পঁচারচনা বন থেকে উদ্ধার হওয়া মরদেহে পচন ধরেছে। দেহ থেকে বিচ্ছিন্ন মাংসহীন মাথার খুলি কয়েক হাত দূরে পড়েছিল। এদিন দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হাত-পায়ের সন্ধান পাওয়া যায়নি।

Manual7 Ad Code

তিনি আরও জানান, পুলিশের ধারণা বেশ কিছুদিন আগে ওই মরদেহটি সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ হয়ত শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। অজ্ঞাত ওই মরদেহটির পাশে কালো জিন্সের প্যান্ট ও পরনে কালো গেঞ্জি ছিল। এছাড়া মরদেহের পাশে একটি স্যান্ডেল পাওয়া গেছে।

Manual7 Ad Code

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষার নমুনা রাখা হবে।