১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিন: আমীর খসরু

প্রকাশিত জুলাই ২৮, ২০২৩
গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিন: আমীর খসরু

Manual8 Ad Code

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের সমাবেশের পর থেকে শেখ হাসিনার সরকারে থাকার কোনো সুযোগ নেই। যত তাড়াতাড়ি সম্ভব গণভবন ত্যাগ করার জন্য প্রস্তুতি নিন।

তিনি বলেন, আজ দেশের মানুষ পল্টনে উপস্থিত হয়েছে দখলদার, অবৈধ, ভোট চোর সরকারকে বার্তা দেওয়ার জন্য। আজকের এই সমাবেশের মাধ্যমে দেশের মানুষ পরিষ্কার বার্তা দিয়েছে, গণভবন ত্যাগ করুন।

Manual8 Ad Code

শুক্রবার (২৮ জুলাই) রাজধানী নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, গত দুই দিনে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই কাজের সঙ্গে জড়িত, তারা সবাই ভোট চোরের সরকারকে সহযোগিতা করেছে। তাদের চিহ্নিত করা হচ্ছে।

Manual1 Ad Code

তিনি বলেন, আমেরিকার কংগ্রেস ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা চিঠি দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারের দেশে ও দেশের বাইরে কেউ নেই। সুতরাং ভোট চুরি প্রকল্প বাস্তবায়নের আর কোনো সুযোগ নেই। এখনই পদত্যাগ করুন।

বিএনপির এই নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না গণতন্ত্রকামী মানুষ। খালেদা জিয়া কারো দয়ায় বের হবেন না, জনগণের দাবিতে বের হবেন।

Manual1 Ad Code

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। যুগপৎ ধারায় ঘোষিত এক দফা– প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Manual2 Ad Code