৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মানববন্ধন করলেন : বাবা-মা মেয়ের মরদেহ নিয়ে

প্রকাশিত জুলাই ২৫, ২০২৩
মানববন্ধন করলেন : বাবা-মা মেয়ের মরদেহ নিয়ে

Manual5 Ad Code

টাঙ্গাইল: টাঙ্গাইলে মেয়ে রুনা আক্তারের (২২) মরদেহ নিয়ে বাবা-মা ও স্বজনেরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় রুনা হত্যার বিচার দাবি করেন স্বজনেরা।

Manual5 Ad Code

রুনা টাঙ্গাইলের বাসাইল উপজেলা দেওলী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

Manual8 Ad Code

মানববন্ধনে নিহত রুনার বাবা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়েকে তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় রুনাকে সোমবার (২৪ জুলাই) হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করেন তারা।

এ ঘটনায় সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুনার বাবা।

Manual6 Ad Code

প্রসঙ্গত, সোমবার রাতে রুনার বাবা-মাকে ফোন সংবাদ দেওয়া হয় তার মেয়ে রুনা আত্মহত্যা করেছে। পরে সেখানে গিয়ে রুনার স্বজনেরা দেখতে পান তার মরদেহ বিছানায় পড়ে আছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রুনার মরদেহ নিয়ে মানববন্ধন করেন তারা

Manual1 Ad Code