১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Manual5 Ad Code

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। রাতে এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Manual3 Ad Code

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।

Manual3 Ad Code

কমিটিতে ১নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন। এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

নতুন পদগুলোতে দায়িত্ব পেয়েছেন যারা-

অটিজম বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

Manual6 Ad Code