১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশিত জুলাই ১১, ২০২৩
উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

Manual7 Ad Code

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় এসেছে।

মঙ্গলবার পৌনে ৭টায় প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন। মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধিদল আগামী  ১৩ জুলাই  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হবে।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে মার্কিন প্রতিনিধি দলের। এছাড়া তারা আগামীকাল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

Manual3 Ad Code

মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন এবং মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি গত ৮ জুলাই থেকে ভারত সফরে রয়েছে। ভারত থেকেই বাংলাদেশে আসছেন তারা। সফর শেষে আগামী ১৪ জুলাই ঢাকা ছাড়বে।

Manual5 Ad Code

উল্লেখ্য, ১১-১৪ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর করবেন। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।