১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত জুলাই ১০, ২০২৩
নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করলেন এমপি টিটু

Manual7 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্যানেন্স কোর্সের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন করেছেন টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

Manual3 Ad Code

সোমবার নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এমপি মহোদয়ের সহধর্মিণী আরিয়া ইসলাম,দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন,নাগরপুর উপজেলা কৃষি অফিসার ইমরান শাকিল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ,নাগরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহিদ, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজিম হোসেন রতন,সাধারণ সম্পাদক সজীব মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code