৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা যাত্রীবাহী বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২।

প্রকাশিত জুন ৩০, ২০২৩
গাইবান্ধা যাত্রীবাহী বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২।

Manual2 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:

Manual4 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের সময় বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।
শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনির ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মিজান (৪০)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকাল ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এটি এতোটা ভয়াবহ ছিল যে, বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ তাতে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ থানায় আছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Manual4 Ad Code