২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত জুন ২১, ২০২৩
নাগরপুরে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ তারা মিয়া (২৮) নামের এক শ্রমিক নিহত। বুধবার (২১ জুন) বিকালে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের চরকাঠুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তারা মিয়া উপজেলার কাঁচপাই গ্রামের আফছার শেখের ছেলে।

Manual1 Ad Code

জানা যায়, বুধবার বিকালে সাড়ে ৫ টার দিকে পল্লী বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় কাঠ ব্যবসায়ী রফিক চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে গাছ কাটতে ছিলেন। হঠাৎ করেই বিদ্যুৎ এর তারের ওপর গাছের ঢাল পড়ে সাথে সাথেই শরীর বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মারা যায় তারা মিয়া। গাছের সাথে ঝুলে থাকে তার লাশ। পরে ফায়ার সার্ভিসের লোক এসে নিহতের লাশ নিচে নামিয়ে আনেন।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের কর্মকর্তা মোহাম্মদ মেশবাহুল হক জানান, গাছ কাটার বিষয়ে আমাদের অবহিত করা হয়নি।
নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃমেহেদী হাসান বলেন, বিকেল ৫টার দিকে কিদ্যুৎস্পষ্টের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ গাছ থেকে নিচে নামিয়ে আনেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Manual2 Ad Code