৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু বক্তা আজাদীর মৃত্যু

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৩
সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু বক্তা আজাদীর মৃত্যু

Manual5 Ad Code

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু বক্তা আজাদীর মৃত্যু

 

Manual7 Ad Code

মোঃ ফিরোজ কবির,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটেছে গত বরিবার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে।

Manual8 Ad Code

জানা গেছে, মোটরসাইকেল যোগে তিনজন আহরি উপজেলার পাঁচপীর বাজার থেকে নলডাঙ্গা যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁধে। মোটরসাইকেলে থাকা শিশু বক্তা আবু রায়হান আজাদীর ঘটনা স্থলে মৃত্যু হয়। তার সঙ্গে থাকা দু’জন আহরি মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহত হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
থানা অফিসার ইনচার্জ একেএম আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

Manual7 Ad Code