৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ ব্যাক্তিকে কারাদন্ড

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ ব্যাক্তিকে কারাদন্ড

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির কানসাটের রাজার বাগানে মঙ্গলবার (২০ আগষ্ট) মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদক সেবন ও পরিবহনের দায়ে ২ জনকে আটক করে এবং প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো বিশ্বনাথপুর এলাকার নুরুল ইসলামের ছেলে গোলাম রব্বানী(২৮) এবং পারকানসাট এলাকার আবুল হোসেনের ছেলে আজিম(২৮)। মোবাইল কোর্টের অভিযান পরিচালনার মাধ্যমে তাদের এই দন্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো. বরমান হোসেন।

Manual2 Ad Code