১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে মা মেয়েকে হত্যার ঘটনায় আটক ১জন

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৩
নোয়াখালীতে মা মেয়েকে হত্যার ঘটনায় আটক ১জন

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে আটক করেছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নূর নাহার বেগম (৩৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার কচি মিয়ার বাসার ২য় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান নূর নাহার বেগম। আর, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেণ স্থানীয়রা।সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী বা অন্য স্বজনরা তাৎক্ষণিক আমাদেরকে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।