৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাঁদা দাবি ও প্রতারণায় ৩ র‍্যাব সদস্য আটক

admin
প্রকাশিত মে ১২, ২০২৩
চাঁদা দাবি ও প্রতারণায় ৩ র‍্যাব সদস্য আটক

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টারঃর‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাব। গত বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

আটকৃতরা হচ্ছে, নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির (২৩), একই গ্রামের ময়েজউদ্দিন দেওয়ানের ছেলে সনোয়ার হোসেন (৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ (৩১)। জয়পুুরহাট র‍্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,আটককৃত এই তিন প্রতারক র‌্যাব সদস্য পরিচয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করতো।

Manual5 Ad Code

বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual5 Ad Code