৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁয় পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১২, ২০২৩
নওগাঁয় পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃআসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নওগাঁ পৌর আওয়ামী লীগের আয়োজনে ২নং ওয়ার্ড দয়ালের মোড় এলাকায় সাধারন জনগনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কার পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

পৌরসভার ২নং ওয়ার্ডের দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম (রফিক)। তিনি আসন্ন নির্বাচনে বিশেষ কিছু বিষয়বস্তু নিয়ে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছেন। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে নিরলসভাবে পরিশ্রম যাচ্ছেন। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের,ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়া ও বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে।এছাড়াও প্রত্যাশীগনদের মধ্যে বিশেষ বক্তব্য দিয়েছেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহম্মেদ বাদলসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code