১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৩
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

Manual1 Ad Code

টাঙ্গাইল সদর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক নারী।

২৮ এপ্রিল, শুক্রবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক সাইফুল ইসলাম বাবু উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই নারী জানান, তিনি আর সাইফুল ইসলামকে বাবু একত্রে টাঙ্গাইল ‘ল’ কলেজে আইন বিভাগে পড়ালেখা করতো। সেই সুবাদে গত ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

Manual4 Ad Code

তিনি আরো জানান, সাইফুল ইসলাম বাবু প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বস্ব লুটে নিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে ওই নারী বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান করছেন।

এদিকে, সাইফুল ইসলাম ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করছেন।’

Manual1 Ad Code

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া (পিপিএম), জানান, এ বিষয় নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।