১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ডাক্তারকে মারপিটের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবি

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
ডাক্তারকে মারপিটের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্তের বিরোধের জেরে ডা. যুবায়ের আহমেদকে মারপিট ও লাঞ্ছিতের অভিযোগে উঠেছে ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার শাস্তির দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় গোবিন্দাসী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটি ও এলাকাবাসী।
সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন চকদার ক্ষমতার প্রভাবে দেখিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জায়গা জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে তার গরুর খামারের বর্জ্য, ইটের খোয়া, বালু ও সিমেন্ট জাহাঙ্গীর বাড়িতে ফেলছেন। এনিয়ে মিমাংসার লক্ষ্যে তার সাথে কথা বলতে গেলেই ডা. যুবায়ের ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এমন আচরণ কাম্য নয়। তার শাস্তির দাবি জানাচ্ছি।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এবং নাগরিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন- নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ ব্যাপারে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেনি। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত প্রকাশ, ৩ শতাংশ জায়গা নিয়ে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। গত শুক্রবার ৭ এপ্রিল জাহাঙ্গীরের ভাই ডা. যুবায়ের আহমেদ চেয়ারম্যানের সাথে কথা বলতে যান। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে মারপিটসহ লাঞ্ছিত করেন। পরে থানায় একটি লিখিত অভিযোগ করেন জাহাঙ্গীর।